কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): মোবাইল ব্যাংকিং যেমন- নগদ, রকেট, উপায় ব্যবসা কি হালাল? উল্লেখ্য, এগুলো প্রতি হাজারে চার টাকা কমিশন দিয়ে থাকে।

উত্তর: এ ধরনের ব্যবসা করা থেকে সম্ভবপর বিরত থাকার চেষ্টা করতে হবে। কেননা এগুলোর মূল প্রতিষ্ঠান সূদের কারবার করে আর আল্লাহ তাআলা ক্রয়-বিক্রয়কে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন (আল-বাকারা, ২/২৭৫-২৭৯)। এছাড়া সূদখোরদের প্রতি আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৯৭-১৫৯৮)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের ওপর এমন এক যুগ আসবে, যখন কেউই সূদ খাওয়া ছাড়া থাকবে না। যদি কেউ সূদ না খায়, তবুও তার ধোঁয়া তাকে স্পর্শ করবে’ (আবূ দাঊদ, হা/৩৩৩১)। তবে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ, রকেট, বিকাশ ইত্যাদিতে যেহেতু মোটামুটি হাতে হাতে লেনদেন হয় এবং এগুলো সাধারণত টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, তাই এগুলোতে স্বাভাবিকভাবে সূদ আসে না। তাছাড়া অ্যাকাউন্টগুলোকে সূদমুক্ত করার উপায়ও আছে। তাই এসব মাধ্যমে ব্যবসা করলে সেটা হারাম হবে না। (আল্লাহই ভালো জানেন)।

প্রশ্নকারী : মো. কিবরিয়া হোসেন

কেশবপুর, যশোর।

Magazine