কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : যুলহিজ্জার চাঁদ উঠার পর কুরবানীদাতার জন্য নখ, চুল, গোঁফ ইত্যাদি কাটা উচিত নয়। এই বিধান কি পরিবারের সকল সদস্যের উপর প্রযোজ্য হয়?

উত্তর : এ বিধান পরিবারের সবার উপর প্রযোজ্য নয়। বরং তা শুধুমাত্র কুরবানীদাতার ক্ষেত্রে প্রযোজ্য। উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ছাঃ) বলেন, ‘যখন জুলহিজ্জা মাসের চাঁদ দেখবে, আর তোমাদের কেউ যদি কুরবানী করার মনস্থ করে, তাহলে সে যেন চুল কিংবা নখ না কাটে’ (ছহীহ মুসলিম, হা/১৯৭৭; মিশকাত, হা/১৪৫৯)। হাদীছে উল্লিখিত বিষয়টি শুধুমাত্র কুরবানীদাতার ক্ষেত্রে প্রযোজ্য। পরিবারের সকলের জন্য নয়। কাজেই পরিবারের অন্য সদস্যগণ এসব থেকে বিরত থাকলেও কোন ছওয়াবের অধিকারী হবে না।

-সাবিবর হোসেন

বাগমারা, রাজশাহী।


Magazine