উত্তর : সম্ভবপর হাঁটু বা উরু ঢেকে কাজ করবে। কারণ তা ঢেকে রাখাই উত্তম। কেননা তা সতরের অন্তর্ভুক্ত। জারহাদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একদিন মসজিদে নববীতে) আমাদের নিকটে বসলেন। এমতাবস্থায় আমার উরু উন্মুক্ত ছিল। তখন তিনি বললেন, জেনে রাখ যে, নিশ্চয় উরু সতরের অন্তর্ভুক্ত (আবুদাঊদ, হা/৪০১৪; তিরমিযী, হা/২৭৯৫)। তবে প্রয়োজনে হাঁটু বা উরু প্রকাশ করেও কাজ করতে পারে (ছহীহ বুখারী, হা/৩৭১)।
-সাহাবুল ইসলাম
বিরামপুর, দিনাজপুর।
