কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : গলায় ‘টাই’ পরা যাবে কি?

উত্তর : ‘টাই’ পরা যাবে না। কারণ ‘টাই’ খ্রীস্টানদের ‘ক্রশ’ ঝুলানোর সাথে সামঞ্জস্যশীল এবং তা তাদের একটি নিদর্শন বলে বিবেচিত। যার বিরোধিতা করা প্রত্যেক মুসলিমের একান্ত কর্তব্য। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদীদের বিরোধিতা কর (আবুদাঊদ, হা/৬৫২; মিশকাত, হা/৭৬৫)। অপর বর্ণনায় তিনি বলেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা কর’ (ছহীহ বুখারী, হা/৫৮৯২; ছহীহ মুসলিম, হা/২৫৯; মিশকাত, হা/৪৪২১)। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে’ (আবুদাঊদ, হা/৪০৩১, সনদ হাসান; মিশকাত, হা/৪৩৪৭)।

-সুলতান বিন হাশমত

চারঘাট, রাজশাহী।


Magazine