উত্তর: স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়া স্ত্রীর জন্য ওয়াজিব। স্বামীর প্রতি অকৃতজ্ঞতা স্ত্রীকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমাকে জাহান্নাম দেখানো হলো। তখন (দেখলাম) জাহান্নামের অধিকাংশ বাসিন্দা নারী, যারা কুফরী করে’। এরপর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরী করে? তিনি বললেন, ‘স্বামীর সাথে কুফরী করে (অর্থাৎ স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়) এবং (তার) অনুগ্রহগুলো অস্বীকার করে। তুমি যদি কোনো নারীর (অর্থাৎ স্ত্রীর) প্রতি যুগ যুগ ধরে অনুগ্রহ করো, এরপর সে তোমার পক্ষ থেকে সামান্য কোনো কমতি দেখে, তখন সে বলে, আমি তোমার পক্ষ থেকে কখনো কোনো কল্যাণ দেখিনি’ (ছহীহ বুখারী, হা/২৯)। স্ত্রী অকৃতজ্ঞ হলে স্বামীর করণীয় হলো, উক্ত হাদীছ দ্বারা তাকে নছীহত করা, জাহান্নামের ভয়াবহতা তুলে ধরা এবং আল্লাহর কাছে তার হেদায়াতের জন্য নিয়মিত দু‘আ করা।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।
