উত্তর: ক. কুরবানীর চামড়া বিক্রির টাকা ছাদাকা গ্রহণের উপযুক্ত ব্যক্তিদের প্রদান করা যাবে। আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে (কুরবানীর) উটের চামড়া ছাদাকা করতে আদেশ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৩১৭)। খ. কুরবানী যেহেতু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয়, তাই ত্রুটিমুক্ত সুন্দর পশু দিয়ে কুরবানী করা উচিত। অপারগ হলে লেজকাটা পশু দিয়ে কুরবানী করা যাবে (আল-মুগনী, ৯/৪৪২)।
প্রশ্নকারী : আবুল হাসান
কুমিল্লা।
