উত্তর : জানাযার ছালাতে ক্বিরা‘আত উচ্চৈঃস্বরে বা নিম্নস্বরে দু’ভাবেই পড়া যায়। আওফ ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জানাযার ছালাত আদায় করলেন। ফলে আমি তার পঠিত দু‘আ মুখস্থ করে রেখেছি (ছহীহ মুসলিম, হা/৯৬৩; মিশকাত, হা/১৬৫৫)। তালহা ইবনু আব্দুল্লাহ ইবনু আওফ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু-এর পেছনে জানাযার ছালাত আদায় করেছিলাম। তাতে তিনি সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়েছিলেন এবং এতটুকু উচ্চৈঃস্বরে তেলাওয়াত করেছিলেন যে, আমরা তা শুনতে পেয়েছিলাম। যখন তিনি অবসর হলেন তখন আমি তাকে (উচ্চৈঃস্বরে তেলাওয়াত) করার কারণ সম্পর্কে তাঁর হাত ধরে জিজ্ঞাসা করলাম; তিনি বললেন, এটা সুন্নাত ও সঠিক (নাসাঈ, হা/১৯৮৭; ছহীহ বুখারী, হা/১৩৩৫; মিশকাত, হা/১৬৫৪)।
-আমিন হোসেন (সাকিল)
মান্দা, নওগাঁ।
