কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : হিন্দুরা যদি ‘বিসমিল্লাহ’ বলে গরু-ছাগল যবেহ করে তাহলে কি তার গোশত খাওয়া যাবে?

উত্তর : না, হিন্দুরা ‘বিসমিল্লাহ’ বলে গরু-ছাগল যবেহ করলেও তাদের যবেহকৃত প্রাণীর গোশত খাওয়া যাবে না। কারণ তারা মুশরিক। আর মুশরিকরা অপবিত্র (সূরা তওবা, ২৮; সূরা ওয়াক্বি‘আহ, ৭৯)। তাছাড়া যবেহকৃত প্রাণীর গোশত হালাল হওয়ার জন্য শর্ত হলো যবেহকারী ঈমানদার হওয়া। কেননা যার অন্তরে ঈমান নেই সে ‘বিসমিল্লাহ’ বলে প্রাণী যবেহ করলেও তাদ্বারা প্রাণীর গোশত হালাল হবে না (ফাতাওয়া লাজনাহ আদ-দায়েমাহ, ২২/৪৩৫ পৃঃ)।

-আব্দুছ ছবুর বিন সেকেন্দার

গুরুদাসপুর, নাটোর।


Magazine