উত্তর : উক্ত বর্ণনায় সময়ের নির্দিষ্ট ভাগ বুঝানো হয়েছে। সুতরাং প্রথম সময়ের মধ্যে যতজন প্রবেশ করবে, সবাই উট কুরবানীর ছওয়াবের অধিকারী হবে। অনুরূপভাবে দ্বিতীয় সময়ে যতজন প্রবেশ করবে, সবাই গরু কুরবানীর ছওয়াবের অধিকারী হবে। অন্যান্যগুলোর ক্ষেত্রে একই কথা। তবে এই সময়টা কীভাবে নির্ধারিত হবে, এ ব্যাপারে সঠিক কথা হল, সূর্যোদয় থেকে শুরু করে আযান পর্যন্ত এই সময়টুকুকে পাঁচ ভাগে ভাগ করে যা হয়, তার প্রথম ভাগ হবে প্রথম সময়, দ্বিতীয় ভাগ হবে দ্বিতীয় সময়। এভাবে চলতে থাকবে। (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল লি-ইবন উছায়মীন, ১৬/১৪০ পৃঃ)।
-মাহমূদ
কলারোয়া, সাতক্ষীরা।
