কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি প্রয়োজন আছে কি? জানিয়ে বাধিত করবেন। সরকার যদি এমন আইন করে, তাহলে জনগণের করণীয় কী?

উত্তর: ক. ইসলামী শরীআতে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই (আন-নিসা, ৪/৩)। খ. সরকারের এমন আইন করা উচিত নয়, যা ইসলামী শরীআতের সাথে সাংঘর্ষিক হয়। আল্লাহ তাআলা স্বামীকে যে স্বাধীনতা দিয়েছেন তা খর্ব করা সরকারের উচিত নয়। এরপরেও যদি সরকার আইন করে যে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি প্রয়োজন, তাহলে তা মানা জরুরী নয়। কারণ সরকারি আইন শরীআত বিরোধী হলে তা মানা জরুরী নয় (ছহীহ বুখারী, হা/২৯৫৫)।

প্রশ্নকারী : ফিরোজ কবীর

নওগাঁ।


Magazine