উত্তর: বাচ্চাকে কার্টুন দেখানো জায়েয নয়। কার্টুনে বিভিন্ন প্রাণীর ছবি বিকৃতভাবে উপস্থাপন করা হয়। যেখানে প্রাণীর ছবি সাধারণভাবে উপস্থাপন করা অতীব প্রয়োজন ছাড়া জায়েয নয়; সেখানে এগুলো বিকৃতভাবে উপস্থাপন করা আরও জঘন্যভাবে নাজায়েয হবে (ছহীহ বুখারী, হা/৫৯৫১)। পিতামাতার করণীয় হলো বাচ্চাকে মোবাইল বা টিভি থেকে দূরে রাখা, প্রাণীর মূর্তি বা ছবিবিহীন খেলনা খেলতে দেওয়া এবং বাড়ির বাইরে মাঠে সাধারণ খেলাধুলার ব্যবস্থা করা। পাশাপাশি নিজেরাও অতীব প্রয়োজন ছাড়া বাচ্চার সামনে মোবাইল ব্যবহার না করা।
প্রশ্নকারী : হেলাল মিঞা
ঢাকা।
