কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮): মজা করে কোনো বন্ধু বা কাউকে শালা বলা যাবে কি? অনুরূপভাবে বলদ, গরু, ছুঁচো, পাগল এসব বলা যাবে কি?

উত্তর: কাউকে মজা করে হলেও অপমানসূচক নামে ডাকা ইসলামের আদর্শ নয়। কেননা সে এতে কষ্ট পায়, অপমানিত হয় বা তার মর্যাদা ক্ষুণ্ন হয়। আল্লাহ তাআলা বলেন,‘ হে মুমিনগণ! তোমরা একে অপরকে মন্দ উপাধিতে ডেকো না। ঈমান আনার পর ফাসেকী নাম কতই না নিকৃষ্ট!’ (আল-হুজুরাত, ৪৯/১১)। অর্থাৎ এমন উপাধি দিয়ে কাউকে ডাকা হারাম, যা সে অপছন্দ করে (তাফসীরে ইবনে কাছীর, সূরা আল-হুজুরাত, ৪৯/১১)। মুসলিমের ভাষা হওয়া উচিত ভদ্র, সম্মানজনক ও উত্তম।

প্রশ্নকারী :  জান্নাতুল ফেরদৌস

চুয়াডাঙ্গা।


Magazine