কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : মীলাদ মাহফিল ছাড়াই ধর্মীয় প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীদেরকে বাড়ীতে দাওয়াত দিয়ে মৃত ব্যক্তির নামে খাবার খাওয়ানো যাবে কি?

উত্তর : না, যাবে না। কেননা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কুলখানি, চেহলাম, চল্লিশা, কুরআনখানি, কুরআন বখশানো, কবরস্থানে গিয়ে বিভিন্ন সূরা পাঠ করা সবই কুসংস্কার ও বিদ‘আত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবায়ে কেরাম কখনো এধরনের অনুষ্টানাদি পালন করেননি এবং শরী‘আতে তার কোন অনুমোদনও নেই। জারীর ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা এ ব্যাপারে ঐকমত্য পোষণ করতাম যে, মৃতের বাড়ীতে একত্রিত হওয়া ও সেখানে খাদ্য গ্রহণ করা শোকে বিলাপ করার অন্তর্ভুক্ত আর এটা হারাম (মুসনাদে আহমাদ, হা/৬৯০৪, সনদ ছহীহ; ফাতাওয়া আরকানুল ইসলাম, হা/৪৭২-৪৭৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/৪৫৮৯; মিশকাত, হা/১৪০)।

ইশতিয়াক

জমিদারপাড়া, ঠাকুরগাঁও।


Magazine