কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : মহিলারা ঋতুবতী অবস্থায় দৈনন্দিন প্রয়োজনীয় দু’আ-দরূদ পড়তে পারবে কি?

উত্তর : হ্যাঁ, মহিলারা ঋতুবতী অবস্থায় দৈনন্দিন প্রয়োজনীয় দু‘আ-দরূদ পড়তে পারবে। উম্মু আত্বীয়া রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, দুই ঈদের দিনে ঋতুবতী ও পর্দানশীন মহিলাদেরকে ঈদের মাঠে বের করার জন্য আমাদের আদেশ করা হয়েছে। তবে ঋতুবতী মহিলারা মুছাল্লা থেকে পৃথক থাকবে এবং মুসলিমদের জামা‘আতে ও দু‘আতে শরীক হবে (ছহীহ বুখারী, হা/৩৫১; ছহীহ মুসলিম, হা/৮৯০; মিশকাত, হা/১৪৩১)।

-আফসানা মারিয়া

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine