কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): বিয়ের আগে আমি যা টাকাপয়সা ইনকাম করতাম সবটুকু আমার আব্বা নিয়ে নিতেন। বিয়ের পর কিছুদিন অল্প কিছু টাকা আমাকে দিতেন। এখন সাংসারিক ও আমার ব্যক্তিগত কাজে বিভিন্ন সময় আমার টাকার প্রয়োজন হওয়ায় আমি নির্দিষ্ট কিছু টাকা পিতাকে দেই আর বাকিটুকু আমার কাছে রাখি। কিন্তু তিনি পুরোটাই নিতে চান এবং এজন্য ঝামেলা হয়। আমার প্রশ্ন হলো, সন্তানের অর্জিত সম্পদ সব কি পিতাকে দিতে সন্তান বাধ্য?

উত্তর: সন্তানের অর্জিত সম্পদ পিতা নিতে পারে। তবে পিতাকে তার ছেলে ও বউমার প্রতি লক্ষ্য রাখতে হবে। এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার সম্পদও আছে, সন্তানও আছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেন, ‘তুমি এবং তোমার সম্পদ উভয়ই তোমার পিতার। তোমাদের সন্তান তোমাদের জন্য সর্বোত্তম উপার্জন। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন খাবে’ (আবূ দাঊদ, হা/৩৫৩০)।

-তারেক

সিরাজগঞ্জ।


Magazine