কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : বাসায় আযান ও খুৎবা দিয়ে জুমআর ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : জামে মসজিদে জুমআর ছালাত আদায় করতে হবে এটি শারঈ বিধান। তবে পাড়া-গ্রামে যদি মসজিদের ব্যবস্থা না থাকে, তাহলে অন্য যে কোনো স্থানে বা মাঠে খুৎবা দিয়ে জুমআর ছালাত আদায় করা যাবে। কেননা জুমআর জন্য মসজিদ শর্ত নয়। বরং জামআত ও খুৎবা শর্ত। সুতরাং যে স্থানে জুমআ ও জামাআতের সুযোগ মিলবে সে স্থানে জুমআর ছালাত আদায় করা যাবে (ফিক্বহুস সুন্নাহ, ১/২৫৭-২৬০; আবূ দাঊদ, হা/১০৬৭; ইরওয়াউল গালীল, হা/৫৯২)।

-তাযবীউল হাসান

 আশুলিয়া, সাভার, ঢাকা।


Magazine