উত্তর : ইমামতি একটি আমানতপূর্ণ কাজ। তাছাড়া ইমাম মুসলিমদের জন্য আদর্শ। তাই এমন ফাসিক ব্যক্তিকে ইমাম নির্ধারণ করা উচিত নয়। তবে এমন পাপীর পিছনে সাময়িকভাবে ছালাত আদায় করা যেতে পারে। কেননা তার কৃতকর্মের গোনাহ তার উপরেই বর্তাবে। কিন্তু মুক্তাদীর ছালাত হয়ে যাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অনেকেই তোমাদেরকে ছালাত আদায় করায়। তারা যদি ঠিক করে তাহলে তোমাদের জন্য নেকী রয়েছে। আর তারা যদি ভুল করে, তাতে তোমাদের নেকী হবে আর তাদের গোনাহ হবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)।
আব্দুল হান্নান
খাসমহল, পঞ্চগড়।
