উত্তর: লায়লাতুল ক্বদর শেষ দশকের বিজোড় রাতগুলোর কোনো এক রাত, তা নিদিষ্ট করে বলা যাবে না। তবে তার কিছু আলামত রয়েছে- ১. সূর্যের তীব্র আলোকরশ্মি থাকবে না (ছহীহ মুসলিম, হা/১৬৭০)। ২. রাতটি হবে প্রফুল্লময় তথা না গরম, না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে (ছহীহ ইবনু খুযায়মা, হা/২১৯২)। ৩. রাতের বাতাস হবে প্রশান্তিদায়ক (মুসনাদে আহমাদ, হা/২২৭৬৫)। ৪. সে রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে (ছহীহ বুখারী, হা/৮১৩)।
প্রশ্নকারী : মাহফুজুর রহমান
নাটোর।
