উত্তর: হজ্জে গিয়ে এমন কাজ করা উচিত নয় যা হজ্জের লক্ষ্য তথা তাক্বওয়া অর্জন (আল-বাকারা, ২/১৯৭), আল্লাহর স্মরণ (আল-হজ্জ, ২২/২৮), গুনাহ মাফ (ছহীহ বুখারী, হা/১৫২১), আল্লাহর নৈকট্য ইত্যাদি অর্জনে প্রতিবন্ধক হয়। যেমন- (১) অশ্লীলতা, পাপাচার ও ঝগড়া-বিবাদ (আল-বাকারা, ২/১৯৭); (২) রিয়া (লোক দেখানো) ও খ্যাতির উদ্দেশ্যে হজ্জ করা (ছহীহ মুসলিম, হা/২৯৮৫); (৩) ইহরামের নিষেধাজ্ঞা (চুল/নখ কাটা, সুগন্ধি ব্যবহার, শিকার করা, সেলাই করা কাপড় পরিধান করা, বিবাহের প্রস্তাব দেওয়া ইত্যাদি) লঙ্ঘন করা (আল-বাকারা, ২/১৯৬); (৪) স্ত্রীর সাথে সহবাস করা (আল-বাকারা, ২/১৯৭); (৫) অন্যকে কষ্ট দেওয়া (ছহীহ বুখারী, হা/১০); (৬) সুন্নাহ পরিত্যাগ করা এবং বিদআত করা (ছহীহ বুখারী, হা/২৬৯৭); (৭) সময় নষ্ট করা (গল্প, মোবাইল, অপ্রয়োজনীয় কাজে); ৮. অনর্থক ছবি তোলা ইত্যাদি।
প্রশ্নকারী : সাজু আহমেদ
নিয়ামতপুর, নওগাঁ।
