কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : মিশকাতে বর্ণিত ১৫৯৮ নং হাদীছে বলা হয়েছে, ‘তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে। কারণ সে নেক্কার হলে হয়তো অধিক নেকী অর্জন করবে এবং বদকার হলে সম্ভবতঃ তওবা করে আল্লাহ্র সন্তোষ লাভে সামর্থ্য হবে’। পক্ষান্তরে সূরা বাক্বারাহর ৯৪ নং আয়াতে বলা হয়েছে, ‘তুমি বল, যদি অপর ব্যক্তিগণ অপেক্ষা তোমাদের জন্যে আল্লাহ্র নিকট বিশেষ পারলৌকিক বাসস্থান থাকে, তবে তোমরা মৃত্যু কামনা কর, যদি তোমরা সত্যবাদী হও’। অত্র হাদীছ ও আয়াতের সমাধান কী?

উত্তর : হাদীছে যে মৃত্যু কামনা করতে নিষেধ করা হয়েছে তার অর্থ হল, সরাসরি মৃত্যু কামনা করতে পারবে না। বরং এভাবে বলবে যে, আমার জীবিত থাকা কল্যাণকর হলে জীবিত রাখো। আর মরে যাওয়া কল্যাণকর হলে মরণ দাও। আয়াতে আল্লাহ তা‘আলা ইয়াহূদীদেরকে উদ্দেশ্যে বলেছেন যে, হে নবী আপনি তাদেরকে বলুন, পরকাল যদি তোমাদের জন্য খাছ হয় তাহলে তোমরা মৃত্যু কামনা কর (বাক্বারাহ, ৯৪)। অত্র আয়াতে পরকালে কল্যাণের দাবীটি তাদের মিথ্যা ছিল। যার কারণে তাদের দাবীকে মিথ্যা প্রমাণিত করার জন্য আল্লাহ তাদেরকে মৃত্যু কামনা করার চ্যালেঞ্জ দিচ্ছিলেন। অতএব আয়াত ও হাদীছে কোন দ্বন্দ্ব নেই।

-নাহিদ বিন বেলাল

খানসামা, দিনাজপুর।


Magazine