কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : চাকুরিজীবিদেরকে সরকার কর্তৃক যে অবসর ভাতা বা পেনশন দেয়া হয় তা গ্রহণ করা বৈধ কি?

উত্তর : অবসর ভাতা বা পেনশনের টাকা গ্রহণ করা যায়। কেননা তা সরকার কর্তৃক প্রদত্ত সম্মানী ভাতা। যা সরকার স্বেচ্ছায় প্রদান করে থাকেন। আর স্বেচ্ছায় কোন জিনিস দিলে তা গ্রহণ করাই উত্তম। ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু সম্পদ প্রদান করতে চান তখন আমি বললাম, আমার চেয়ে গরীব যে তাকে প্রদান করুন। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা দিচ্ছি তা গ্রহণ কর। তা সম্পদ হিসাবে গ্রহণ কর এবং দান করে দাও। যদি তোমার নিকট এমন কোন সম্পদ আসে যাতে তুমি আগ্রহী নও এবং তা চেয়ে নিচ্ছ না, তাহলে তা গ্রহণ কর। আর যে সম্পদ এমন নয় তার পিছনে নিজেকে লাগাও না (ছহীহ বুখারী, হা/৭১৬৪; ছহীহ মুসলিম, হা/১০৪৫; মিশকাত, হা/১৮৪৫)। উল্লেখ্য যে, পেনশনের টাকায় সূদের কারণে যতটুকু অতিরিক্ত হয় ততটুকু গ্রহণ করা হারাম হবে। আর গ্রহণ করলেও তা ছওয়াবের আশা ছাড়াই জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে।

-মনিরুযযামান

 মোহনপুর, রাজশাহী।


Magazine