কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : মসজিদের পিলার বা খুঁটির ভিতর দিয়ে কাতার দেওয়া যাবে কি?

উত্তর : না, কাতারের মাঝে পিলার বা খুঁটি থাকলে সেখানে ছালাত আদায় করা যাবে না। মু‘আবিয়া ইবনে কুররা রাযিয়াল্লাহু আনহু-এর পিতা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে আমাদেরকে দুই খুঁটির মাঝখানে কাতারবদ্ধ হতে নিষেধ করা হত এবং এ থেকে আমাদেরকে কঠোরভাবে বিরত রাখা হত (ইবনে মাজাহ, হা/১০০২)। আনাস ইবনে মালিক রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে আমরা (এভাবে দাঁড়ানো থেকে) এড়িয়ে যেতাম (ছহীহ তিরমিযী, হা/২২৯, সনদ ছহীহ)। তবে লোক সমাগম বেশী হওয়ার কারণে স্থান সংকুলান না হলে বাধ্য হয়ে দাঁড়ানো যেতে পারে। অনুরূপ পিলারের মাঝে কেউ একাকী ছালাত আদায় করলে অথবা ইমাম একা দাঁড়ালে কোন সমস্যা নেই।

-শহীদ বিন আযহার

আদমদিঘি, বগুড়া।


Magazine