কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২): আমি একজন ধর্মপ্রাণ ব্যাক্তি। এক্ষেত্রে কি আমি অন্য ধর্মের মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারব? আর সরকারকে ট্যাক্স দেওয়া কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম নাকি হালাল?

উত্তর: (১) একজন মুসলিমের জন্য কোনো বিধর্মী মালিকের প্রতিষ্ঠানে চাকরি করা বৈধ হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। যেমন- ক. তাদের ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া যাবে না। খ. এমন প্রতিষ্ঠান হওয়া যাবে না, যা কোনোভাবে ইসলাম বা মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করে। গ. ইসলাম পালনের পূর্ণ স্বাধীনতা থাকতে হবে। ঘ. ইসলামবিরোধী কাজ করতে বাধ্য করা যাবে না। ঙ. প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম বৈধ হতে হবে এবং মূলধন বা পণ্যসমূহ হালাল হতে হবে।

(২) ইসলামী রাষ্ট্রে মুসলিমদের জন্য ট্যাক্স বা আয়কর প্রদানের নিয়ম নেই। যাকাতের বিধান আছে। সুতরাং আয়কর প্রদান আবশ্যক করা ইসলামের দৃষ্টিতে যুলম (ফাতাওয়া লাজনাহ দায়িমাহ, ২৩/৪৪২)। তবে দেশে যেহেতু শরীআহ শাসন নেই, তাই নিরুপায় হয়ে রাষ্ট্রের নিয়ম মানতে হবে। এক্ষেত্রে আয়কর প্রদানকারী গুনাহগার হবে না (ছহীহ মুসলিম, হা/১৮৪৭)।

-শাহ আলী মো. কামাল ইবনে বাদশা আজম-ঈ খা

উত্তরা, ঢাকা।

Magazine