কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : স্বামী-স্ত্রী এক সঙ্গে পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে জামা‘আতে ছালাত পড়তে পারবে কি?

উত্তর : ফরয কিংবা নফল যেকোন ছালাত জামা‘আত সহকারে আদায় করা হলে স্বামী-স্ত্রী একই কাতারে দাঁড়াবে না। বরং স্বামী দাঁড়াবে সামনের কাতারে এবং স্ত্রী দাঁড়াবে তার পিছনে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার বাড়ীতে দাওয়াত খেতে গিয়ে ছালাত পড়ার সময় তিনি সামনের কাতারে, তার পরের কাতারে ছাহাবী আনাস ইবনু মালেক রাযিয়াল্লাহু আনহু এবং বাড়ীর একটি ইয়াতিম ছেলে দাঁড়িয়েছিল। আর তৃতীয় কাতারে বাড়ীর মালিক বৃদ্ধা মহিলা একাই দাঁড়িয়েছিল (ছহীহ বুখারী, হা/৩৮০; ছহীহ মুসলিম, হা/৬৫৮)। তবে জামা‘আতে না হয়ে যদি প্রত্যেকের ছালাত ভিন্ন ভিন্ন হয়, তাহলে স্ত্রী স্বামীর পাশে কিংবা সামনে বা পিছনে যেকোন জায়গায় ছালাত পড়তে পারে।

-সোহেল রানা

মোহনপুর, রাজশাহী।


Magazine