উত্তর : ‘সুম্মা আমীন’ অর্থ হচ্ছে অতঃপর আবারো আমীন! সুন্নাতী দু‘আ পাঠ করে অথবা শ্রবণ করে বান্দা আল্লাহর কাছে অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমীন’ বা ‘হে আল্লাহ তুমি কবুল করো’। আর আরবী ভাষার ব্যাকরণ মতে একটি শব্দ একাধিকবার বললে আধিক্য বা দৃঢ়তা বুঝায়। তাই ‘আমীন’ বলার পর ‘সুম্মা আমীন’ বললে আল্লাহর প্রতি বান্দার অধিক অসহায়ত্ব প্রকাশ পায়। যেটা দু‘আর উদ্দেশ্য ও শারঈ নির্দেশনা। এছাড়া আমীন ইয়া রাববাল আলামীন, আমীন ইয়া রাবব, আমীন ইয়া রাহমান ইত্যাদীও বলা যায়। তবে ছালাতে সূরা ফাতিহা পাঠ শেষে মুছলস্নী শুধু ‘আমীন’ বলবে। কেননা এক্ষেত্রে বাড়তি বা অতিরিক্ত কিছু বলার সুযোগ নেই (ছহীহ বুখারী, হা/৭৮০; ছহীহ মুসলিম, হা/৪১০; মিশকাত, হা/৮২৫)।
-নাজমুল হক্ব
বাগমারা, রাজশাহী।
