কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : সূরা ওয়াক্বি‘আহ পাঠ করলে দরিদ্রতা হতে মুক্তি পাওয়া যায়। এ কথা কি ঠিক?

উত্তর : না, একথা সঠিক নয়। কেননা প্রতি রাতে সূরা ওয়াক্বি‘আহ্ পাঠ করলে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায় মর্মে বর্ণিত হাদীসগুলো দুর্বল। বলা হয়েছে, ‘যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াক্বি‘আহ পাঠ করবে, দরিদ্রতা তাকে কোনদিন স্পর্শ করবে না’ (সিলসিলা যঈফাহ, হা/২৮৯; ছহীহ ও যঈফ আল-জামে‘উছ ছগীর, হা/১২৫৪৬; মিশকাত, হা/২১৮১)।

-হাসিনুর রহমান

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine