উত্তর : একান্ত সমস্যা ব্যতীত ছালাতের স্থান হতে সাধারণ ময়লা বা কঙ্কর পরিষ্কার করা যাবে না। কেননা, ছালাতে একাগ্রতা বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যেহেতু এটা ছালাতে একাগ্রতা বিনষ্টের অন্তর্ভুক্ত; তাই তা পরিহার করা উচিত। তবে একান্ত প্রয়োজনে তা একবার পরিষ্কার করা যেতে পারে। কিন্তু তার চেয়ে বেশি করা যাবে না। মু‘আয়ক্বিব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে ছালাতরত অবস্থায় সিজদার স্থান (হতে কঙ্কর সরিয়ে) সমান করতে দেখে বললেন, ‘তোমাকে যদি এরূপ করতেই হয়, তাহলে মাত্র একবারের জন্য করতে পারো’ (ছহীহ বুখারী, হা/১২০৭; ছহীহ মুসলিম, হা/১২৪৭; মিশকাত, হা/১২৪৭; মুসনাদে আহমাদ, হা/১৫৫৪৮)।
-আব্দুর রহমান
সিরাজগঞ্জ সদর।
