উত্তর : বিশ রামাযান অতিবাহিত হওয়ার পর মাগরিবের পর ই‘তিকাফে প্রবেশ করবে। কারণ শেষ দশক আরম্ভ হয় বিশ রামাযানের সূর্য ডুবার পর হতে (মুসলিম, হা/১১৭২; ফাতাওয়া ইবনু উছায়মীন, ২০/১২০ পৃঃ)। আর ২১ তারিখ ফজর পর হতে ই‘তিকাফকারী সম্পূর্ণ একাকী ইবাদতে মশগূল থাকবে। (মুসলিম, মিশকাত, হা/২১০৪; ফাতাওয়া ইবনু উছায়মীন, ২০/১৭০ পৃঃ দ্রষ্টব্য)।
রিয়াজুল ইসলাম বিন হাবীবুর রহমান
মোহনপুর, রাজশাহী।
