উত্তর : আযান কিংবা ইক্বামত চলাকালীন ভুলের কথা স্মরণ হলে ঐ ভুলের স্থান থেকে পুনরায় তা শুরু করবে। আর যদি আযান শেষ হওয়ার পরে স্মরণ হয় তাহলে পুনরায় আযান দিতে হবে না। কেননা এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম ও তাবে-তাবেঈনের কোন আমল পাওয়া যায় না (ফাতাওয়া লাজনাহ আদ-দায়িমাহ, ৫/৬১ পৃঃ)।
-ছিয়াম সরকার
বাগমারা, রাজশাহী।
