কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : ঈদগাহের মাঠ পাকা করা যাবে কি?

উত্তর : ঈদের ছালাত মসজিদে নববীর সামনে খোলা মাঠে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন এবং এটি সুন্নাত (বুখারী, হা/৯৫৬; তাহক্বীক মিশকাত, হা/১৪২৬)। ঈদের মাঠ পাকা করা, সামিয়ানা টাঙ্গানো, সাজ-সজ্জা করা, ঈদের মাঠের প্রবেশ পথে গেট তৈরি করা বা সাজানো দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত বা বিদ‘আত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমার (এ দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলো যা এর মধ্যে নেই তা প্রত্যাখ্যাত’ (বুখারী, হা/২৬৯৭; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪০)।

শোয়াইব

কাতলাসেন, ময়মনসিংহ।


Magazine