কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : ভাগা জমিতে উৎপাদিত ফসলের ওশর কে দিবে? জমির মালিক না-কি কৃষক যিনি ভাগা নিয়েছেন?

উত্তর : ভাগা কিংবা আধি পদ্ধতিতে জমি আবাদ করা হলে সেই জমি থেকে উৎপাদিত ফসলের যাকাত তথা ওশর মালিক ও চাষী উভয়কেই দিতে হবে, যদি উভয়ের অংশ নিছাব পরিমাণ (১৮ মণ ৩০ কেজি) হয়। তবে যদি কারও অংশই নিছাব পরিমাণ না হয়, তাহলে কাউকেই যাকাত দিতে হবে না (আল-মুগনী, ৫/৩০৪)।

-হৃদয় সরকার

 দিনাজপুর সদর।


Magazine