কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : সম্মিলিতভাবে দু’হাত উঠিয়ে দু‘আ করলে কে দায়ী হবে? ইমাম না মুক্তাদীগণ?

উত্তর : সত্য জানার পরেও ইমাম যদি স্বেচ্ছায় আগ্রহী হয়ে দু‘আ করে থাকেন, তাহলে ইমাম দায়ী থাকবেন। যদি মুক্তাদীগণ সম্মিলিত মুনাজাতের অবৈধতা জানার পরেও ইমামের সাথে হাত উঠায়, তাহলে তারাও দায়ী থাকবে। কারণ তারা উভয়েই শরীয়ত বহির্ভূত কাজ করল। আর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন আমল করল, যার ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)। উল্লেখ্য যে, ‘মুক্তাদীদের চাপে পড়ে দু‘আ করছি’ এমন অজুহাতে সারাজীবন দু‘আ করে যাওয়া কোন ইমামের জন্য জায়েয হবে না। কারণ আল্লাহ্র দুনিয়া প্রশস্ত। তিনি কোন পথে কীভাবে রিযিক্ব দিবেন, তা কেউ কল্পনাও করতে পারবে না (তালাক, ৩)।

প্রশ্নকারী : তাওহীদুল ইসলাম

 সৈয়দপুর, দিনাজপুর।


Magazine