উত্তর : হ্যাঁ, পাওয়া যাবে। যদি কোন ব্যক্তি যথাসাধ্য চেষ্টা করে আযান শোনার পর সুন্দরভাবে ওযূ করে মসজিদের উদ্দেশ্যে বের হয় এবং শুধু শেষ বৈঠকে উপস্থিত হয় তবুও সে জামা‘আতের নেকী পাবে। এমনকি যদি জামা‘আত নাও পায় তবুও নিয়্যাতের কারণে সে পুর্ণ নেকী পাবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে ওযূ করল অতঃপর মসজিদের উদ্দেশ্যে বের হয়ে দেখল লোক ছালাত শেষ করেছে- আল্লাহ তা‘আলা তার জন্য ছালাতে উক্ত ব্যক্তিদের সমান নেকী লিখে দিবেন এবং তাদের নেকী থেকে কিছুই কমানো হবে না’ (নাসাঈ, হা/৮৪৬)। এছাড়াও হাদীছে বর্ণিত হয়েছে যে, কোন ব্যক্তি ইমামকে ছালাম ফিরানোর পূর্বে পেলেও সে পুর্ণ জামা‘আত পেয়েছে বলে গণ্য হয়। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ইমামের সাথে ছালাতের কোন অংশ পেল, সে পুর্ণ ছালাত পেল’ (ছহীহ মুসলিম, হা/৯৫৫)।
-হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
