উত্তর : নতুন কিংবা পুরাতন ক্ববরস্থানে খেলাধুলা করা যাবে না। আবু মারসাদ আল-গানাবী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ববরের উপর বসবে না এবং ক্ববরের দিকে মুখ করে ছালাত আদায় করবে না (ছহীহ মুসলিম, হা/৯৭২; মিশকাত, হা/১৬৯৮)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো অঙ্গারের উপর বসা আর এ অঙ্গারে পরনের কাপড় পুড়ে শরীর পৌঁছে যাওয়া তার জন্য উত্তম হবে ক্ববরের উপর বসা হতে। এর দ্বারা বুঝা যায় যে, ক্ববরের উপর খেলাধুলা করা যাবে না (ছহীহ মুসলিম, হা/৯৭১; নাসাঈ, হা/২০৪৪; মিশকাত, হা/১৬৯৯)।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
