উত্তর: বিয়ে উপলক্ষে ইসলামে ওয়ালীমার বিধান রয়েছে। কিন্তু ওয়ালীমার দাওয়াতে অংশগ্রহণকারীদের থেকে উপহার সংগ্রহ করার উদ্দেশ্যে চেয়ার-টেবিল নিয়ে বসে যাওয়া ইসলামে অনুমোদিত নয়, বরং এগুলো কুসংস্কার। এমন প্রয়াস নিম্ন মানসিকতা ও রুচির দুর্ভিক্ষের পরিচয় বহন করে। কোনো সভ্য ও ভদ্র মানুষ দাওয়াতী মেহমানদের থেকে উপহার সংগ্রহ করার উদ্দেশ্যে চেয়ার পেতে বসতে পারে না। অনেক সময় আগত মেহমানরা বাধ্য হয়ে উপহার প্রদান করে। তাই এগুলো বন্ধ করতে হবে। হাদীছে এসেছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘খবরদার! কোনো ব্যক্তির জন্য তার ভাইয়ের সম্পদ হালাল নয়, তবে সেই সম্পদ (হালাল), যা সে সন্তুষ্টচিত্তে প্রদান করে’ (মুসনাদে আহমাদ, হা/১৫৪৮৮)।
প্রশ্নকারী : কোবাদ
রংপুর।
