কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ইসলামী সম্মেলন ২০২০

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী, ১৩ ও ১৪ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার ও শুক্রবার : আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রাজশাহী কর্তৃক আয়োজিত দু’দিনব্যাপী ইসলামী সম্মেলন ২০২০ বিভাগীয় শহর রাজশাহীর পবা থানার অন্তর্গত ডাঙ্গীপাড়া, ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’ ময়দানে সফলভাবে অনুষ্ঠিত হয়। ফালিল্লা-হিল হামদ। শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ৪র্থ বার্ষিক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ উপস্থিত হন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ভাড়াকৃত বাসসহ বিভিন্ন মাধ্যমে তারা সম্মেলনে আসেন।

১ম দিন বাদ আছর অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। কুরআন তেলাওয়াত করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ এর ১০ম শ্রেণির ছাত্র শিহাবুদ্দীন। ইসলামী সংগীত পরিবেশন করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহর ৭ম শ্রেণির ছাত্র শু‘আইব। উদ্বোধনী ভাষণ পেশ করেন সম্মেলনের সম্মানিত সভাপতি ও আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর পরিচালক ও রাজশাহী শাখার প্রিন্সিপ্যাল শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।

প্রথম দিন পূর্বনির্ধারিত বিষয়বস্তুসমূহের উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর মুহাদ্দিছ শায়খ মোস্তফা মাদানী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সহযোগী অধ্যাপক ড. আবুবকর মুহাম্মাদ যাকারিয়া, শায়খ আকরামুযযামান বিন আব্দুস সালাম, মাদরাসা দারুস সুন্নাহ-এর প্রিন্সিপ্যাল শায়খ আব্দুন নূর মাদানী, রাণীবাজার মাদরাসার প্রিন্সিপাল শায়খ সাঈদুর রহমান রিয়াদী, ড. রেজাউল করীম মাদানী, প্রফেসর মুখতার আহমাদ, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, শায়খ আব্দুল মালেক আহমাদ মাদানী, শায়খ আব্দুল মতীন মাদানী, শায়খ গোলাম রববানী, শায়খ আব্দুল গনী মাদানী, শায়খ আখতারুযযামান ও শায়খ জসীমুদ্দীন সালাফী প্রমুখ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর ছাত্রদের মধ্যে বক্তব্য উপস্থাপন করে কুল্লিয়্যাহ ১ম বর্ষের আব্দুল হাকীম বিন আব্দুল করীম ও আল-আমীন এবং কুল্লিয়্যাহ শেষ বর্ষের মুহাম্মাদ হাবীবুল্লাহ ও মুহাম্মাদ আল-ফিরোজ।

ইসলামী সম্মেলন ২০২০-এর দ্বিতীয় দিন জুম‘আর খুত্ববা প্রদান করেন ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। বাদ জুম‘আ থেকে আছর পর্যন্ত বিরতি থাকে।

বাদ আছর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম পুনরায় শুরু হয়। কুরআন তেলাওয়াত করে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর ৭ম শ্রেণির ছাত্র শু‘আইব। এদিন পূর্বনির্ধারিত বিষয়বস্তুসমূহের উপর বক্তব্য পেশ করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, পিস টিভি বাংলার আলোচক শায়খ সাইফুদ্দীন বেলাল মাদানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন, বিশিষ্ট চিন্তাবিদ ইঞ্জিনিয়ার এনামুল হক, ভারত থেকে আগত শায়খ আনোয়ারুল হক ফাইজী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের প্রিন্সিপাল ও মাসিক আল-ইতিছাম-এর সহকারী সম্পাদক শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর শিক্ষক ড. ইমামুদ্দীন বিন আব্দুল বাছীর, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, বরিশাল সরকারি মডেল কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মাদ মুস্তাফা কামাল, সিলেট কিউসেট সেন্টারের পরিচালক ড. মুহাম্মাদ আবু তাহের, শায়খ হাশেম আলী, শায়খ আশরাফুল ইসলাম হাটহাজারী ও শায়খ ইউনুস বিন আহসান প্রমুখ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীর ছাত্রদের মধ্যে বক্তব্য উপস্থাপন করে কুল্লিয়া শেষ বর্ষের ছাত্র আব্দুল্লাহ রাসেল ও ৪র্থ শ্রেণির ছাত্র ফায়ছাল আহমাদ।

এছাড়াও দু’দিনব্যাপী ইসলামী সম্মেলনে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর ছাত্ররা আগত শ্রোতাদের উদ্দেশ্যে আরবী ও ইংরেজী ভাষায় মনোজ্ঞ অনুষ্ঠান উপহার দেয়। এছাড়া ছাত্ররা জামি‘আহর প্রধান ফটকে ‘ইসলামী সম্মেলন ২০২০, সফল হোক, আহলান ওয়া সাহলান ইয়া যুয়ূফানাল কেরাম, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ ডাঙ্গীপাড়া, রাজশাহী’ কারুকার্য করে আগত অতিথিদের স্বাগত জানায়।

সমাপনী ভাষণ : শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ সম্মেলনে আগত দ্বীনী ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাপনী ভাষণ দেন। অতঃপর সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে স্ব-স্ব গন্তব্যে ছহীহ-সালামতে পৌঁছে যাওয়ার জন্য প্রার্থনা করে বৈঠক শেষের দু‘আ পাঠ করেন এবং সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।


Magazine