কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সমাপনী ও জেডিসি পরীক্ষায় জামি‘আহর ছাত্র-ছাত্রীদের কৃতিত্ব

(১) আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী :

ইবতেদায়ী সমাপনী পরীক্ষা :

২০১৯ সালের ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীর বালক ও বালিকা শাখা মিলে ১০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৯ জন A+, ৫১ জন A ও ৪ জন A- পেয়ে শতভাগ পাস করেছে। তার মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে এবং ২০ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। বালক শাখা থেকে ৩ জন ট্যালেন্টপুলে ও ১১ জন সাধারণ বৃত্তি এবং বালিকা শাখা থেকে ২ জন ট্যালেন্টপুলে ও ৯ জন সাধারণ বৃত্তি পেয়েছে। ফালিল্লাহিল হাম্দ।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো- আবু সাঈদ, রেজাঊল করীম, ইবরাহীম, আফীফা আক্তার রিমা ও ওমাইয়া।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো- সাকিব আল-হাসান, নাঈম আহমাদ নিশান, মাহবূবুর রহমান, শাহাদাত হোসেন, তানভীর ইসলাম, হাসিবুল্লাহ, আব্দুর রাযযাক, শাহাদাত হোসেন, আব্দুল আহাদ, তাসফীক আহমাদ, মাহিন বিন বাদশা, আফীফা আনান তামান্না, লিমা রহমান, সুমাইয়া খাতুন, নুসরাত জাহান, জুবাইদা আক্তার ঐশী, সানজিদা আক্তার সুমী, সানজিদা ঐশী, লুবাবাতুল মাবিয়া ও মারজিয়া আক্তার।

জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) :

২০১৯ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীর বালক ও বালিকা শাখা মিলে মোট ৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন A+, ৫৪ জন A, ১০ জন A- ও ২ জন B পেয়ে শতভাগ পাস করেছে। ফালিল্লাহিল হাম্দ।

বালক শাখার ২৬ জনের মধ্যে ২ জন A+, ২০ জন A, ২ জন A- ও ২ জন B পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং বালিকা শাখা থেকে ৪২ জনের মধ্যে ৩৪ জন A ও ৮ জন A- পেয়ে উত্তীর্ণ হয়েছে।

৬৮ জনের মধ্যে ৫ জন বৃত্তি পেয়েছে। আলহামদুলিল্লাহ! এদের মধ্যে ২ জন ট্যালেন্টপুলে ও ৩ জন সাধারণ বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- আব্দুল্লাহ আল-মুজাহিদ ও সারোয়ার আহমেদ। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- সাখাওয়াত হোসাইন, তোহরুল ইসলাম ও ছিয়াম উদ্দীন।

(২) আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ :

ইবতেদায়ী সমাপনী পরীক্ষা :

২০১৯ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ-এর বালক ও বালিকা শাখা মিলে ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ১০ A+, ২৬ জন A এবং বাকী সবাই A- পেয়ে শতভাগ পাস করেছে। তার মধ্যে ১ জন ট্যালেন্টপুলে ও ১১ জন সাধারণ বৃত্তি লাভ করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলো- আফরোজা আক্তার।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো- মিনহাজুল ইসলাম নাহিদ, সারোয়ার, মা‘রূফ হাসান ছিফাত, শরাফাত হোসেন, নিরব, তানযীমুল ইসলাম ত্ব-হা, রুবাইয়া কামাল তিথি, তাহসিনা রহমান তিনা, মাইমূনা আক্তার, সপিয়া সানজিদা ও মেহেরুন্নেছা মাতৃ।

জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) :

২০১৯ সালের জুনিয়র দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের বালক ও বালিকা শাখা মিলে ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। তাদের মধ্যে ১ জন A+ এবং বাকী ১৬ জন A পেয়ে উত্তীর্ণ হয়েছে।

১৭ জন শিক্ষার্থীর মধ্যে ৪ জন বৃত্তি পেয়েছে। ফালিল্লাহিল হামদ। এদের মধ্যে ১ জন ট্যালেন্টপুলে এবং ৩ জন সাধারণ বৃত্তি লাভ করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হলো- সুমাইয়া রহমান।

সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো- ফাইজুল ইসলাম, ছালেহ আহমেদ নয়ন, সুমাইয়া আক্তার।


Magazine