আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, বীরহাটাব-হাটাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: গত ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রি. বৃহস্পতিবার আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ রূপগঞ্জ, নারায়ণগঞ্জ শাখায় ‘খতমে বুখারী ও হিফয সমাপনী-২৫’ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বিদায়ী কাফেলা প্রকাশ করে দৃষ্টিনন্দন ও তথ্যনির্ভর ‘আল-হিসবাহ’ এবং ছাত্রসমাজের পক্ষ থেকে প্রকাশিত হয় দেয়ালিকা ‘তারীখুল ইসলাম’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-জামি‘আহ আস-সালাফিয়াহ রূপগঞ্জের সম্মানিত প্রিন্সিপাল শায়খ আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী। উদ্বোধনী বক্তব্য রাখেন উপাধ্যক্ষ এম. এ. এমরান। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন তরুণসমাজের আইকন, অনুপ্রেরণার উৎস ও বাতিঘর আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। প্রধান অতিথি ও সমাপনী দারস প্রদান করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। অভিভাবক, অতিথি, শিক্ষক ও ছাত্রদের সরব উপস্থিতি ছিল অনুষ্ঠানটির প্রাণ। বিদায়ী ছাত্রদের কিতাব ও স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয়। ছাত্রসমাজের পক্ষ থেকে বিদায়ী ছাত্রদের উপঢৌকন দেওয়া হয়। সভাপতির ভাষণ ও সমাপনী দু‘আ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
