কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মদ খেলে চলবে না বাইক

মদ পান করলে চলবে না, এমন একটি ইলেকট্রিক বাইক তৈরি করেছেন ভারতের উত্তরপ্রদেশের এক কলেজের শিক্ষার্থীরা। মোতি লাল নেহেরু ইঞ্জিনিয়ারিং কলেজের ১৩ জন শিক্ষার্থী মিলে এটি আবিষ্কার করেছেন। এই বিশেষ বাইকের নাম রাখা হয়েছে হাইব্রিড ইলেকট্রিক গারুন। চালক যাতে সুরক্ষিত থাকেন সে কারণে এই বাইকে লাগানো হয়েছে একটি বিশেষ সেন্সর। যদি কোনো ব্যক্তি মদপানের পর এই বাইক চালানোর চেষ্টা করেন, তবে তিনি তা পারবেন না। এমনকি চালানো তো দূরের কথা মদপানের পর এই বাইক স্টার্টও করা যাবে না। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাইকের ফিচার আধুনিক হলেও এটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ২৫ হাজার টাকা। এই বাইকে মোট দু’জন ব্যক্তি বসতে পারবেন। ঐ কলেজের ডিজাইন এবং ইনোভেশন সেন্টারের কোন্ডঅর্ডিনেটর শিভেশ শর্মা বলেন, এই বাইকে একটি দারুণ অ্যালকোহল সেন্সর লাগানো হয়েছে, যে কারণে বাইকটি নিরাপদ এবং ‘স্পেশাল’ হয়ে উঠেছে। বাইকের বিশেষত্ব রয়েছে এর ইলেকট্রনিক সার্কিটে।


Magazine