কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

পানি দেউলিয়ার যুগে প্রবেশ করেছে বিশ্ব : জাতিসংঘের সতর্কবার্তা

post title will place here

জাতিসংঘ বিশ্ববিদ্যালয় (ইউএনইউ)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব এখন ‘পানি দেউলিয়া’ হওয়ার যুগে প্রবেশ করেছে। এটি সাধারণ পানি সংকট নয়; বরং অতিরিক্ত স্বাদুপানি উত্তোলনের কারণে নদী, হ্রদ, ভূগর্ভস্থ জলাধার, হিমবাহ ও জলাভূমি এমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যা অনেক ক্ষেত্রে পুনরুদ্ধারযোগ্য নয়। প্রতিবেদনে বলা হয়, সমাজগুলো বৃষ্টিপাত ও তুষার গলন থেকে বার্ষিক যত পানি পায়, তার চেয়েও বেশি ব্যবহার করছে; ফলে দীর্ঘমেয়াদি মজুদও নিঃশেষ হয়ে যাচ্ছে।

বিশ্বের অর্ধেকের বেশি বড় হ্রদ সংকুচিত হচ্ছে এবং প্রায় ৭০ শতাংশ প্রধান ভূগর্ভস্থ জলাধার দীর্ঘমেয়াদে হ্রাস পাচ্ছে। এতে প্রায় ৪৪০ কোটি মানুষ বছরে অন্তত এক মাস তীব্র পানি সংকটে ভোগে। কৃষি খাত, যা বিশ্বব্যাপী স্বাদুপানির প্রায় ৭০ শতাংশ ব্যবহার করে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে—যা খাদ্য উৎপাদন ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া (ভারত-পাকিস্তান-বাংলাদেশ), যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং জাকার্তা-ব্যাংককসহ বিভিন্ন শহর ইতোমধ্যেই উচ্চ ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে—এটি ভবিষ্যতের হুমকি নয়, বরং বর্তমান বাস্তবতা; তাই উত্তোলন সীমা নির্ধারণ, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া পানি সংকট স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতাকে আরও ক্ষতিগ্রস্ত করবে।


Magazine