কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

উত্তর প্রদেশে হিজাব পরে স্কুলে আসতে নিষেধাজ্ঞা

ভারতের উত্তর প্রদেশে এক মুসলিম ছাত্রীকে স্কুলে হিজাব না পরে আসার নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। হিজাব স্কুলের ‘পোশাকবিধির’ সঙ্গে খাপ খায় না বলে জানানো হয়। একই সঙ্গে পোশাকবিধি না মেনে চললে ঐ ছাত্রীকে ইসলামিক প্রতিষ্ঠানে ভর্তি হওয়ারও পরামর্শ দিয়েছেন স্কুলের অধ্যক্ষা।

মাথায় রুমাল বাঁধার কারণে উত্তর প্রদেশের বাগপাতে তিন মাওলানাকে হেনস্থা করা হয়। এর রেশ কাটতে না কাটতেই এবার এক মুসলিম ছাত্রীকে হিজাব না পরে স্কুলে আসার নির্দেশে তৈরি হল বিতর্ক। যোগীর রাজ্যে নগর কোটওয়ালির আনন্দ ভবন নামে এক মিশনারি স্কুলে এ ঘটনা ঘটে। ঐ ছাত্রীর বাবা মুহাম্মাদ আর রিজভি স্কুলের অধ্যক্ষা অর্চনা থোমাসকে একটি চিঠি লেখেন। সেখানে তিনি অধ্যক্ষাকে তার মেয়েকে হিজাব পরে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া অনুরোধ করেন। কিন্তু স্কুলের নিয়মনীতির কারণ দেখিয়ে ঐ ছাত্রীকে ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন অধ্যক্ষা। তাছাড়া স্কুলের পোশাক বিধির সঙ্গে হিজাব মানায় না। এরপরই জেলা প্রশাসনকে চিঠি লিখে বিস্তারিত জানান মুহাম্মাদ আর রিজভি। তিনি বলেন, শিখ ছেলেরা যদি পাগড়ি পরে স্কুলে আসতে পারে, তাহলে আমার মেয়ের হিজাব পরতে বাধা কোথায়? পাগড়ি পরাটাও তো স্কুলের পোশাক বিধির মধ্যে পড়ে না।


Magazine