দু’দিন পরই কুরবানী ঈদ
সবার মুখে হাসি,
কেউ বা গরু কেউ বা মহিষ
কেউ বা কিনছে খাসি।
কুরবানী ঈদ পড়বে ছালাত
আনন্দে সুড়সুড়ি,
আল্লাহ খুশি কুরবানীতে
পশুর গলায় ছুরি।
গোশত খাবে নিজে আর—
গরীব দুঃখী মিলে,
ঈদের খুশির আমেজটুকু
ছড়াবে দিলে দিলে।
-মহিউদ্দিন বিন জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।
