দুর্নীতির কালো হাত
ভেঙে ফেলো, ভেঙে ফেলো
সব ভেদাভেদ ভুলে
প্রতিবাদের আওয়াজ তুলো।
সবাইকে সঙ্গে করে
ঝড়ের বেগে সামনে চলো।
যালেমের বিষদাঁত
সজোরে করো আঘাত,
উপড়ে ফেলো উপড়ে ফেলো।
দুর্নীতি যেথায় পাবে সেথায় ধরো
শিকল খাঁচায় বন্দি করো।
যুলমের মহাপ্রাচীর ধরো
গুড়িয়ে দাও চূর্ণ করো।
সব কিছুকে করো পাক
অপশক্তি নিপাত যাক।
-আব্দুল্লাহ আল নুমান
শিক্ষার্থী, আল-জামিয়াতুল ইসলামিয়্যাহ আস-সালাফিয়্যাহ,
জোরবাড়ীয়া, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
