সকালবেলা ঘাসের ডগায়
ঝিলমিলিয়ে শিশির হাসে,
দুপুরবেলা কড়া রোদে
পাকা তালের গন্ধ আসে।
আকাশ জুড়ে মেঘের ভেলা
ভেসে বেড়ায় ইচ্ছেমতো,
পাহাড় থেকে ঝরনাধারা
ছুটে চলে অবিরত।
হঠাৎ করে বৃষ্টি হেসে
নেমে পড়ে ঝুপঝুপিয়ে,
তাই না দেখে গাঁয়ের কিষাণ
অবাক হয়ে থাকে চেয়ে।
নদীর দুধার ওঠে হেসে
সাদা সাদা কাশফুলে,
শরৎরানির এমন রূপে
মন ওঠে দুলে দুলে।
-শফিকুল ইসলাম
শিক্ষক, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, ভুয়াপুর, টাংগাইল।
