কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঈদ আসেনি

post title will place here
দেশটা যে আজ বড্ড কাতর
শোক-বিরহের ধুল-লাশে,
কেমনে বলো ঈদ নিয়ে আজ
উঠব মেতে উল্লাসে?
কষ্টে ভরা হৃদয় নিয়ে
চাঁদ দেখেছে ওরা কি?
আজকে যারা সর্বহারা
যার ঘরে নেই খোরাকি!
ওই যে দেখো ফুটপাতে সব
নিঃস্ব-নীরব চাহনি,
তাদের কাছে ঈদ মানে তো
ক্ষুধার জ্বালা দাহনই।
নষ্ট বিবেক বন্ধু তোমার
অন্তরে প্রেম চাষেনি,
যতই বলো ঈদ মোবারক
ওদের তো ঈদ আসেনি।
-শাহিন ইসলাম
দি রিয়েল হোমিও ক্লিনিক, 
৩৫৭/বি মধুবাগ মগবাজার ঢাকা-১২১৭।
Magazine