তোমার করুণায় করে দাও দূর,
জীবনের পথ থেকে বাতিলের সুর।
কালো অন্ধকার ছেড়ে আলোর পথে,
এগিয়ে যেতে চাই সত্যের রথে।
পথ ভুলে কখনো হারিয়ে যাব না,
মিথ্যার পথে পা বাড়াব না।
তবুও পিচ্ছিল পথ যাই পেরিয়ে,
সত্যের পথ ডাকছে হাত বাড়িয়ে।
সূর্যের আলোর আলোকিত ভূবন,
তবু আঁধারে ঢাকা আমাদের মন।
আলোকে সরিয়ে তিমির রাতের দিকে,
কেন চলছি ছুটে আলেয়ার বুকে।
সরল পথ ছেড়ে শূন্যের কাছে,
হাঁটছি কেবল মরীচিকার পিছে।
ফিরে আসুক না সে সময়,
যে যুগে ছিল সত্যের জয়।
পথভ্রষ্ট হতে চাই না তো আর,
এক আল্লাহ্র পাতাকা উড়াবো আবার।
চাই রহমত তোমার কাছে তাই,
অন্তরে বিরাজমান থেক সর্বদাই।
মীর শায়লা আকতার (লীনা)
