জামি‘আহ হলো জ্ঞানের নহর
জানিয়ে দিব বিশ্বকে,
জামি‘আহ আমার জ্ঞানের বাহার
ধারণ করবো এই বুকে।
চাঁদের হাসির মতো হেসে
জামি‘আর সোনামণিরা এসে
প্রচার করে আল্লাহ্র বাণী
ছড়িয়ে দেয় জ্ঞানের নূরানী।
গোলাপের সৌরভে সুবাসিত হয়ে
পরের কল্যাণে এগিয়ে যায় জীবনের বিনিময়ে
ভালোবাসে তারা অসহায় দুঃখীরে
সাহায্য চায় আল্লাহ্র দরবারে।
জামি‘আহ ছড়ায় আলোর দিশা
মযলূমকে দেখায় মুক্তির নেশা
তাই আমি জামি‘আহকে ভালোবাসি
কুরআন-সুন্নাহয় জীবন গড়তে আসি।
রজনীগন্ধা তার ছড়ায় নিজ সৌরভ
আনমনে আমি করি জামি‘আর গৌরব।
সিরাজুম মনিরা বিনতে ইমাম হোসেন
জগন্নাতপুর, গবিন্দগঞ্জ, গাইবান্ধা।
