শীত পড়েছে পাড়া-গাঁয়ে
শীত পড়েছে মাঠে,
খেটে খাওয়া মানুষজনের
কোলাহলের ঘাটে।
শীত পড়েছে গাছের ডালে
কাঁপছে পশুপাখি,
হিম কুয়াশার চাপে আবার—
যায় না খোলা আঁখি।
শীত পড়েছে সবুজ গাঁয়ে
যায় না দেখা বন,
শীত পড়েছে হৃদয়জুড়ে
তাই তো খুশি মন।
-মিজানুর রহমান
মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর।
