অহংকারে যে মাথা উঁচু করে,
সেই একদিন নিচে পড়ে।
গর্বের প্রাসাদ যতই হোক উঁচু,
পতনের শব্দ ততই হয় গুরু।
অহংকার মানুষকে অন্ধ করে,
সত্য পথ থেকে দূরে সরিয়ে ধরে।
নিজেকে বড় ভাবার সেই ভুলে,
মানুষ হারায় নিজের মূল্যে।
যে নিজেকে সবার চেয়ে বড় ভাবে,
সে-ই সবচেয়ে বেশি হারায় শেষে।
দম্ভের আগুন ভিতরে জ্বলে,
শান্তি সবই ছাই হয়ে চলে।
নম্রতা মানুষকে দেয় সম্মান,
ভালোবাসায় ভরে তার প্রাণ।
অহংকার শুধু আনে লজ্জা,
শেষে দেয় কষ্টের সাজা।
তাই ছেড়ে দাও গর্বের পথ,
নম্রতায় খুঁজে নাও জীবনের রথ।
মনে রেখো এই সত্য বাণী—
অহংকারই পতনের টানি।
-আব্দুল ওয়াদুদ বিন আবূ বকর
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
