কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

শরৎ এলো

post title will place here
শরৎ এলো সকাল বেলা
পাখির কলতানে,
রসে ভরা পাকা তালের
মিষ্টি মধুর ঘ্রাণে।
শরৎ এলো শিউলি ফুলে
ডালে ডালে হেসে,
নদীর তীরে শুভ্রাকাশে
মেঘের ভেলায় ভেসে।
শরৎ এলো বিলে-ঝিলে
শাপলা-শালুক ফুলে,
ঘাসের ডগায় শিশিরকণায়
খুকির কানের দুলে।
শিক্ষক, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, ভুয়াপুর, টাংগাইল।

Magazine